বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
করোনায় সৃষ্ট বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও সরকারের গৃহীত পদক্ষেপে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফাটিলাইজার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিল্প মন্ত্রণালয় কর্তৃক সমাপ্তকৃত চারটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি, সে সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। একদিকে যেমন দারিদ্র বিমোচন করা, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা এবং বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা।
শেখ হাসিনা বলেন, আমরা আমাদের লক্ষ্য স্থির করেছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। এর ডেল্টা প্ল্যান ২১০০ আমরা প্রণয়ন করেছি। যার ফলে বাংলাদেশ জলবায়ু অভিঘাত থেকে রক্ষা পাবে। বাংলাদেশ তার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে প্রজন্মের পর প্রজন্ম যেন উন্নত সুন্দর জীবন পায়, তা নিশ্চিত করবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, ইতোমধ্যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে মাথাপিছু আয় ২৫৯১ ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। করোনাভাইরাস সারা বিশ্বকে নাড়া দিয়েছে, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সৃষ্টি করেছে, খাদ্যের অভাব সৃষ্টি করেছে। তবে আল্লহর রহমতে বাংলাদেশে আমাদের গৃহীত পদক্ষেপ, প্রণোদনা প্যাকেজের এবং নগদ অর্থ সহায়তা দেওয়ার ফলে আমরা আমাদের অর্থনীতির গতিকে সচল রাখতে সক্ষম হয়েছি।
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











